দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই ছবির জনপ্রিয় অনস্ক্রিন জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী দীর্ঘদিন ধরেই যাদের রসায়ন নিয়ে আলোচনা থামেনি। পর্দার কেমিস্ট্রি থেকে তাদের ব্যক্তিগত সম্পর্ক সবই ঘিরে সময় সময়ে উঠেছে নানা গুঞ্জন। ‘নূর’ সিনেমার একটি চুম্বন দৃশ্য ফাঁস হওয়ার পর সেই আলোচনা আরও বাড়ে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ওটিটিতে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘নূর’। মুক্তির আগে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় প্রেমের গুঞ্জন ও অন্তরঙ্গ দৃশ্য দুই প্রশ্নেরই স্পষ্ট জবাব দেন তিনি।
প্রেমের গুঞ্জন প্রসঙ্গে শুভ বলেন, যদি সত্যি হতো, তাহলে এটাকে ‘গুঞ্জন’ বলা হতো না। শোবিজে কাজ করলেই সহশিল্পীদের নিয়ে নানা রকম কথা ওঠে এগুলোকে আমি কখনো গুরুত্ব দিই না।
চুম্বন দৃশ্য নিয়ে তাকে আগে কখনো এত সাহসী রূপে দেখা যায়নি এমন প্রশ্নে শুভ জানান, গল্পের প্রয়োজনে অভিনেতা হিসেবে সবসময় প্রস্তুত তিনি।
“অন্তরঙ্গ দৃশ্য মানেই আলোচনার খোরাক হওয়া নয়। চরিত্রের ভিতরে এর প্রয়োজন থাকলেই সেটা করা উচিত। ‘নূর’-এর গল্পে যা দরকার ছিল, আমি সেটাই করেছি।”
দৃশ্যটির শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে শুভ বলেন, আসলেই এটা ‘কিস’ নয়, বরং একটা মুহূর্ত। আমরা নিজেরাও বুঝিনি কখন দৃশ্যটা সম্পন্ন হয়েছে। কোনো অস্বস্তিও ছিল না কারণ তখন চরিত্রটাই আমাকে নিয়ন্ত্রণ করছিল।
জে আই/ আরএ