দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর পরিচালনায় নির্মাণাধীন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ এর সেটেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিনেমাটির শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পান জিৎ। এই সপ্তাহজুড়েই ছবিটির শুটিং শিডিউল নির্ধারিত ছিল। তবে অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কীভাবে বা ঠিক কোন পরিস্থিতিতে জিৎ আহত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে পরিচালক পথিকৃৎ বসুও শুটিং পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানাতে পারেননি।
উল্লেখ্য, ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ–এর ভূমিকায়। এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা, যেখানে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময় ও বিপ্লবী কর্মকাণ্ড তুলে ধরা হবে।
১৯০৩ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগীদের একজন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। জীবনের শেষদিকে তিনি নকশালপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানো এই বিপ্লবীর নাম ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও জড়িয়ে রয়েছে।
ইতিহাসের এমন বর্ণাঢ্য ও বিতর্কিত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতেই গিয়েছিলেন জিৎ। তবে সেই চরিত্রে অভিনয় করতে গিয়েই দুর্ঘটনার শিকার হলেন এই তারকা অভিনেতা। সূত্র: হিন্দুস্তান টাইমস।
জে আই/ আরএ