দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি নায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর এক চুমুর দৃশ্যের ভিডিও ও ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছিল। ছবিতে দেখা গেছে, তারা সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করছেন।
ভিডিও-ছবি ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র বিষয়ক ফোরাম, নেটিজেন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে মঙ্গলবার সন্ধ্যায় সিনেমার ‘স্বপ্ন’ শিরোনামের গানটি প্রকাশিত হওয়ার পরই মূল ঘটনা জানা যায়। জানা গেছে, এটি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নূর’-এর প্রথম গান।
গানের কথায় প্রেম, অপেক্ষা এবং হারানোর ভয়ের নিঃশব্দ কাঁপন ফুটে উঠেছে। গানের কথা লিখেছেন শফিক তুহিন, কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। প্রকাশের পর থেকেই গানটির অংশবিশেষ সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
শুটিং হয়েছিল পাবনায়। চুমুর দৃশ্য শুটিংয়ের আগে পরিচালক রায়হান রাফী নায়ক–নায়িকার সঙ্গে একাধিকবার আলোচনা করেন। শুটিং চলাকালে কিছু অস্বস্তি তৈরি হলেও নায়ক–নায়িকার সহযোগিতায় এবং পরিচালকের নির্দেশনায় দৃশ্যটি সুন্দরভাবে সম্পন্ন হয়। একাধিকবার শর্ট নেওয়ার পর লং শট ও ক্লোজ শটের মাধ্যমে দৃশ্যটি পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।
‘নূর’ সিনেমার শুটিং ২০২২ সালে শেষ হয়। ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়লেও প্রথম দফায় ছাড়পত্র পাননি। দ্বিতীয় দফায় অনুমোদন পেলেও নানা কারণে সিনেমার মুক্তি কয়েকবার পিছিয়েছে।
এমএস/