দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না দীপিকা পাড়ুকোনের এমন মন্তব্যে যখন চলচ্চিত্র দুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়ে আলোচনায় যুক্ত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনত্রী মাধুরী দীক্ষিত। তার মন্তব্যে শিল্পীদের কর্মঘণ্টা নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তিনি কোনোভাবেই দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ এটিকে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেকেই একে শিল্পীদের সুস্থতার পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
এরই মধ্যে বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত বলেন, নিজের ক্যারিয়ারে তিনি কখনোই ঘড়ির কাঁটায় বাঁধা কাজ করেননি।
‘মিসেস দেশপান্ডে’-র শুটিংয়ের উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিদিন প্রায় ১২ ঘণ্টারও বেশি কাজ করেছি। আমি নিজেকে ওয়ার্কহোলিক বলতেই পছন্দ করি।
তবে দীপিকার বক্তব্যের বিরোধিতা না করে, সহকর্মীর সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখেছেন তিনি। মাধুরীর ভাষায় আমি হয়তো আলাদা, কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করতে না চান, সে কথা বলার পুরো অধিকার তার আছে। প্রত্যেকেরই নিজের জীবন ও নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে।
বলিউডের দুই শীর্ষ অভিনেত্রীর এই ভিন্ন দৃষ্টিভঙ্গি শিল্পীদের কাজের চাপ, ব্যক্তিগত সীমারেখা ও মানসিক স্বাস্থ্যের প্রশ্নটি আবারও সামনে নিয়ে এসেছে।
জে আই