দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আবুধাবি পর্যটনের প্রচারে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে হাজির হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সেখানে ঐতিহ্যবাহী হিজাব ও আবায়া পরে ক্যামেরাবন্দি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও ট্রলের শিকার হয়েছেন তিনি।
রণবীরের শেয়ার করা একটি প্রচারমূলক ভিডিওতে দেখা যায়, মরুভূমির নিস্তব্ধ পটভূমিতে দীপিকা খয়েরি রঙের হিজাব পরে হাজির হয়েছেন—গভীর, মার্জিত ও মুগ্ধকর ভঙ্গিতে।
রণবীরের পরনে কালো স্যুট, মুখে লম্বা দাড়ি—দু’জনকেই দেখা গেছে এক ভিন্ন রূপে, আবুধাবির ঐতিহ্য ও সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।
তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর দু’জনকে ঘিরে শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ দীপিকার পোশাক নিয়ে ধর্মীয় কটাক্ষ করতে থাকেন।
একজন মন্তব্য করেন, ‘বয়কট দীপিকা! যারা হিন্দুধর্মের মর্যাদা বোঝে না, তাদের সমর্থন করা উচিত নয়।’
আরেকজন লেখেন, ‘উনি দ্বিচারিতা করেন, তবুও মানুষ তার সিনেমাকে হিট করায়—এটা আমাদের মূল্যবোধের পরাজয়।’
তবে ট্রলের মধ্যেও দীপিকার ভক্ত ও অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন। তারা দীপিকার পছন্দকে সম্মান জানিয়ে নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন শালীন ভাষায়।
একজন অনুরাগী লেখেন, ‘দীপিকা যেভাবে সব সংস্কৃতিকে শ্রদ্ধা দেখান, সেটাই তার মহত্ত্বের প্রমাণ।’
অন্য একজনের মন্তব্য, ‘হিজাব পরা মানেই ধর্ম বদল নয়, এটা সম্মান ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।’
দীপিকা বা রণবীর এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তাদের ভিডিওটি ইতোমধ্যে লাখো ভিউ এবং প্রশংসা কুড়িয়েছে।
এমএস/