দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তবৃন্দ’-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাফিসা সুরভির সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত প্রধান অতিথি এবং শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যার পর এত বছরেও প্রকৃত দোষীদের শাস্তি হয়নি। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহ রহস্যজনকভাবে নিহত হন। এরপর তার মা নীলা চৌধুরীর আইনি লড়াইয়ের পর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। বর্তমানে সালমান শাহ’র স্ত্রী সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি আদালতে বিচারাধীন।
এমএস/