দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তঃসত্ত্বা অবস্থায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নতুন কিছু ছবি প্রকাশ পেতেই ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই মুম্বাইয়ে ক্যাটরিনার বাড়ির সামনে জড়ো হন পাপারাজিরা। দীর্ঘ অপেক্ষার পর তারা অভিনেত্রীর বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকটি ছবি তুলতে সক্ষম হন।
ছবিতে হালকা গোলাপি রঙের পোশাকে দেখা যায় ক্যাটরিনাকে। তার মুখমণ্ডল ও গঠনে মাতৃত্বের ছাপ স্পষ্ট। তবে ব্যক্তিগত পরিসরে এমনভাবে ছবি তোলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা।
একজন ভক্ত লেখেন, ‘মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা অপরাধ। বাড়ির ভেতরে ক্যামেরা তাক করা লজ্জাজনক।’ আরেকজন লিখেছেন, ‘এই ছবি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। পুলিশেরও এতে ব্যবস্থা নেওয়া দরকার।’
ক্যাটরিনা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। বিয়ের সাড়ে তিন বছর পর ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন এই বলিউড তারকা।
এমএস/