দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে অস্ত্রসহ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই যুবককে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক যুবকের নাম মো. আরাফাত জামান। তিনি রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার বাসিন্দা।
জানা যায়, ইনকিলাব মঞ্চের সমাবেশ চলাকালে আটক যুবককে সন্দেহজনক চলাফেরা করতে দেখে রাত ৮টার দিকে তাকে আটক করে বিক্ষোভকারীরা। পরে তল্লাশি চালিয়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়।
পরে বিক্ষোভকারীরা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। পুলিশ তাকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যায়।
এদিকে পুলিশ জানিয়েছে, যুবককে আটকের পর তার কাছে থাকা পিস্তলটি যাচাই-বাছাই শেষে খেলনা। তবে, তার বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করছে পুলিশ।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, শাহবাগে ইনকিলাব মঞ্চের পেছন থেকে একজনকে খেলনা পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। তাকে যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বহনকৃত অস্ত্রটি একটি খেলনা পিস্তল হিসেবে গণ্য করা হয়েছে। তাকে শাহবাগ থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবি/