দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছিপছিপে গড়ন আর মিষ্টি মুখ আর অভিনয় দক্ষতা দিয়ে শুরুতেই জনপ্রিয়তা অর্জন করেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সব সময় চর্চায় থাকেন তিনি। এখন ব্যস্ত আছেন ডান্স বাংলা ডান্স এর শুটিং নিয়ে। শুটিং সামলে সব সময় তিনি চেষ্টা করেন একমাত্র সন্তান ইউভানকে সময় দিতে। সকল ব্যস্ততার মাঝেই ‘ডান্স বাংলা ডান্স’ এর শুটিংয়ের ফাঁকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি এবং রিল ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, হাহাহা, এটাই হচ্ছে খুব মজার। রিলের ক্যাপশনে লিখেছেন, নমনীয় উপর আত্মা। ছবিতে শুভশ্রীকে দেখা গেছে, মুখে চড়া মেকআপের সঙ্গে সোনালি রঙের পোশাকে সেজে উঠতে। কিন্তু ছবিগুলো প্রকাশের পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তার মুখে সার্জারি করানো নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সরাসরি বলেছেন, সার্জারি করিয়ে মুখটা নষ্ট করে ফেলেছেন।
কেউ মন্তব্য করছেন, আগেই দেখতে সুন্দর ছিলেন এই অভিনেত্রী। সার্জারির পর এখন আর আগের মতো দেখতে নেই।