দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি বা মতামত প্রায় সময়ই শেয়ার করেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন ফারিয়া।
তিনি লিখেন, কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো। মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফারিয়া বলেন, বর্তমানে যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। আর এতে আমার যে লস হচ্ছে না, তা কিন্তু নয়! আমার জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবুও নিজের মন সায় না দিলে সেই কাজ করব না।
এমন সাক্ষাৎকারের পরেই ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’ এমন শিরোনামে নিউজ করে বেশ কিছু গণমাধ্যম। যা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া। আর এ কারণেই ফেসবুকে পোস্ট দেন এই অভিনেত্রী।
জেডএ