দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটু অবসর পেলেই দেশ-বিদেশ ঘুরতে বেরিয়ে পড়েন টলিউড তারকারা। তাদের মধ্যে একজন দেবচন্দ্রিমা সিং রায়। কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। সুপারস্টার জিতের হাত ধরে অভিষেক হচ্ছে সিনেমায়ও।
যদিও ক্যারিয়ারের এই সফলতা নিয়ে তেমন একটা চর্চায় নেই দেবচন্দ্রিমা। বরং ঘন ঘন বিদেশে ঘুরতে যাওয়ার কারণে নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাকে।
ফেসবুক-ইনস্টাগ্রামে ভ্রমণের বিভিন্ন ছবি নিয়মিত প্রকাশ করেন দেবচন্দ্রিমা। সেগুলোতে নানারকম মন্তব্য করেন নেটিজেনরা। তবে সেখানে ভালোর চেয়ে মন্দ মন্তব্যগুলোই বেশি।
কেউ প্রশ্ন করেছেন, কয়েকটি সিরিয়াল করে এত ঘুরতে যাওয়ার টাকা কোথা থেকে পান? আবার আরেকজন জানতে চেয়েছেন, এত হাজার হাজার টাকা যে খরচ করছেন, আসছে কোথা থেকে?
তবে এসব নেতিবাচক ইঙ্গিতের মধ্যে কিছু ইতিবাচক মন্তব্যও রয়েছে। যদিও কাউকে কোনো উত্তর দেননি দেবচন্দ্রিমা। কারণ তিনি নিজের মতো করে বাঁচেন। মানুষের কথায় কান দেন না।
আর