দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ শ্রুতি সিনহা। মুম্বাইয়ের রামনারায়ণ রুইয়া কলেজে আমন্ত্রিত হয়ে বিপত্তির মধ্যে পড়লেন তিনি। অভিনেত্রীর পোশাক নিয়ে আপত্তি তোলেন কলেজ কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অভিনেতা শান্তনু মহেশ্বরীর সঙ্গে নিজের নতুন ওয়েব সিরিজের প্রচারের জন্য কলেজে হাজির হয়েছিলেন শ্রুতি সিনহা। সেদিন পরনে ছিল ক্রপ টপ ও প্যান্ট। যেই পোশাক পছন্দ হয়নি কলেজ কর্তৃপক্ষের।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের অনুষ্ঠান থেকে বের হয়ে আসেন অভিনেত্রী। অভিযোগ করে শ্রুতি বলেন, তার পোশাক দেখে রেগে যান কলেজের শিক্ষকরা। রীতিমতো খারাপ ব্যবহার করা হয় তার সঙ্গে। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে খুব খারাপ ভাবে নিজেকে ঢাকতে বলা হয়। ওদের মনে হয়েছিল আমি যে পোশাক পরে আছি, তা অনুচিত। সে কারণেই আমি সেখান থেকে বের হয়ে আসি।’
প্রসঙ্গত, ওই কলেজ আগেই এক বিবৃতিতে জানিয়েছিল, ছেলে ও মেয়ে উভয়ই ছেঁড়া জিনস, ক্রপ টপ, ট্যাঙ্ক টপ পরে আসতে পারবেন না। শ্রুতি সেই নিয়ম মানেনি।
তবে নেটিজেনদের প্রশ্ন, ‘শ্রুতি তো সেই কলেজের ছাত্রী নন, তাহলে তার জন্যও কেন একই নিয়ম থাকবে?’ প্রশ্ন তুলেছেন শ্রুতিও। কলেজ কর্তৃপক্ষ যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কিছুই বলেনি।
এম