দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূরের বাবা মো. আব্দুল লতিফ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। পরে রাত দেড়টার দিকে মারিয়া নূর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লিখেন, ‘আমার বাবা আব্দুল লতিফ খান আর নেই (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। দয়া করে তার আত্মার মাগফেরাত করবেন।’
এদিকে শুক্রবার (২২ ডিসেম্বর) ভোররাতে মারিয়া আরও একটি পোস্টে জানান, আজ শুক্রবার বাদ ফজর মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।
মারিয়া নূর মাঝে অনেক দিন মিডিয়ায় অনিয়মিত ছিলেন। গেল বছরের মাঝামাঝি তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর কাজ থেকে কিছুটা বিরতি নেন। যদিও বছরের শেষদিকে আবারও উপস্থাপনায় ফেরেন।
ডিপি/