দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বাংলাদেশের সিনেমা ‘মোনা: জ্বীন-২’ এখন পাকিস্তানের ২৪টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে প্রযোজক আবদুল আজিজ বলেন, এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে সেখানে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
তিনি বলেন, গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে সিনেমাটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি সিনেমাটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে সিনেমাটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।
প্রযোজক আব্দুল আজিজের দাবি, সিনেমাটির বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে।
তিনি আরও বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের সিনেমার একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।
‘মোনা: জ্বীন-২’ সিনেমায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান ও সেহজাদ ওমরসহ অনেকেই।
ডিপি/