দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ঈদের দিন থেকেই হাউসফুল যাচ্ছে ‘রাজকুমার’। ঈদের দ্বিতীয় দিনে অসংখ্য সিনেমাপ্রেমী টিকিট না পেয়ে ফিরে গেছেন। এমন অবস্থায় বলাই যায় প্রিয়তমাকে ছাড়িয়ে ইতিহাস গড়বে রাজকুমার।’
শনিবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে এসব কথা বলেন প্রযোজক আরশাদ আদনান।
এর আগে শাকিবকে নিয়ে প্রিয়তমা দিয়ে বাজি ধরেছিলেন বাংলা সিনেমার হালের প্রতাপশালী প্রযোজক আদনান। প্রিয়তমার চেয়ে অনেক বেশি বাজেটে রাজকুমার নির্মাণ করেছেন তিনি।
রাজকুমারের কাছে সিনেমা হল দখলের লড়াইয়ে ধরাশায়ী হয়েছে বাকি ১০টি সিনেমা।
এ ব্যাপারে আরশাদ আদনান বলেন, আমরা কত হল পাব এসব ভেবে সিনেমা বানাইনি। আমরা আন্তর্জাতিকভাবে মুক্তির লক্ষ্যে সিনেমা নির্মাণ করেছি। শাকিব খানকে দিয়ে বিশ্ববাজার ধরতে চেয়েছি আমরা। বাংলা সিনেমা আর পিছিয়ে নেই, এটি প্রমাণ করতে চাই। দেশের মতো বিদেশেও বাণিজ্যিক সফলতা পাবে রাজকুমার। আমি শতভাগ আত্মবিশ্বাসী।
তিনি বলেন, মানুষ এখন স্মার্টফোনেই বিশ্বের উন্নত কনটেন্ট দেখতে পান। তাই অন্য যারা প্রযোজনার সঙ্গে যুক্ত সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বড় বাজেটের সিনেমা নির্মাণ করুন। দর্শক অনেক স্মার্ট। তাদের ভালো কনটেন্ট দিয়েই হলে ফেরাতে হবে। আমরা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সবাই মিলে অনেক দূর এগিয়ে নিতে চাই।
উল্লেখ্য, ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ‘রাজকুমার’ সিনেমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিনেমাটির শুটিং হয়েছে।
কে