দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেউ তোমাকে ঘৃণা করলে চুপ থাকো। দেখিয়ে দাও কাজের মাধ্যমে। দেখবে তারাই একদিন তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। এই প্রেরণামূলক বাক্যগুলো শাকিব খান নিজের ভেতর ধারণ করেন। তাই যারা একটা সময় তার সিনেমা দেখে নাক সিঁটকাতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন।
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। এরইমধ্যে এর টিজার ও দুটি গান প্রকাশ পেয়েছে। তাতে ঢালিউড কিং যেভাবে হাজির হয়েছেন, তাতে সবার চক্ষু চড়কগাছ।
সবশেষ উন্মুক্ত হয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক। এতেই কেঁপে উঠেছে দুই বাংলা। এতে তার অবয়স টেক্কা দিয়েছে বলিউড কিংবা দক্ষিণী ভারতীয় সিনেমা। তাই তো মন্তব্যের ঘর ভেসে যাচ্ছে প্রশংসার বন্যায়। যারা তাকে পছন্দ করতেন না, তারাও মুগ্ধ।
মেহেদি হাসান নামে একজন জানিয়েছেন, তিনি কখনও শাকিবকে পছন্দ করেননি। কিন্তু ‘তুফান’ সিনেমা টিজারে তার সংলাপ বলার ধরণ ও অ্যাকশন দেখে তার ভক্ত হয়ে গেছেন।
আরেক ইউটিউব ব্যবহারকারী নিজেকে শাকিব হেটার্স দাবি করে জানান, তিনি এখন এ নায়কের ভক্ত হয়ে গেছেন। তাই ‘তুফান’ সিনেমাটি আরও দশজনকে সঙ্গে নিয়ে দেখতে যাবেন।
সাব্বির উদ্দিন নামের এক ভারতীয় দর্শক তো মনে করছেন, শাকিব খানের কারণে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে।
তার মতে, টলিউড দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। তামিল-তেলুগু নির্ভর হয়ে পড়ছে। তাই বাংলাদেশের এই নায়কের জন্য তার গর্ব হয়।
ভারতীয় নাগরিক দেবজ্যোতি মজুমদার দাবি জানিয়েছেন, এই সিনেমাটি যেন সমগ্র ভারতে মুক্তি পায়। শুধু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের দর্শক নন, নেপালের একজন শাকিবকে তার দেশ থেকে ভালোবাসা জানিয়েছেন।
এরকম আরও অসংখ্য মন্তব্যে ভরে গেছে ইউটিউবের মন্তব্যের ঘরে। এর আগে প্রকাশি টিজার ও ‘লাগে উরাধুরা’ গানে এরকম মন্তব্য উপচে পড়েছিল।
‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে শাকিবের বিপরীতে আছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের নাবিলা। তারা দুজনই তার নায়িকা কি না—সেটা এখনও জানা যায়নি।
এদিকে শুরু থেকে ঘোষণা করা হয়েছিল, এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আলফা আই স্টুডিওস লিমিটেডম চরিক এবং কলকাতার এসভিএফ।
কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ার পর শোনা যাচ্ছে ভিন্ন কথা। এটির মূল অর্থ লগ্নিকারক কেবলমাত্র আলফা আই। চরকি হলো ডিজিটাল পার্টনার আর এসভিএফ হলো আন্তর্জাতিক পরিবেশক। এরপর থেকে শুরু হয়েছে সমালোচনা।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, সিনেমাটির নির্মাণে বড় ধরনের অনিয়ম হয়েছে। যদিও শাকিব খানের ভক্তরা সেসবে মাথা ঘামাচ্ছেন না, প্রিয় নায়কের ধুন্ধুমার অ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছেন।
আর/কে