দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের পরপরই ঢাকা মাতাতে আসছেন বলিউডের সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরায় অস্থিত ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের কনসার্টে পারফর্ম করবেন তিনি।
গত রোববার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান পাকিস্তানি এই সঙ্গীতশিল্পী।
এদিকে আতিফ আসলামের বাংলাদেশে আসার খবরে মুহূর্তের মধ্যেই তার পোস্ট ঝড় তুলেন ভক্তরা। তাকে দেখতে উদগ্রীব হয়ে আছেন তারা, সেই মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স।
এর আগে, গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি।
প্রসঙ্গত, ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর ফের ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা।
ডিপি/