দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুনিয়াজোড়া কোটি পুরুষ তার মোহনীয় রূপে আবিষ্ট। কিন্তু গত বছর মে মাসে সবার মন ভেঙে দিয়ে ব্যবসায়ী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেন তিনি।
তবে বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটলেন শেইখা। সামাজিক মাধ্যমে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন— প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গীদের নিয়ে আছেন। তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।

শুধু বিচ্ছেদ ঘোষণাতেই সীমাবদ্ধ থাকেননি শেইখা। স্বামীর সঙ্গে তোলা বিভিন্ন মুহূর্তের ছবিগুলো মুছে ফেলেছেন। কন্যাসন্তানের জন্ম দেয়ায় খুশি হয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদ দিয়ে পোস্ট দিয়েছিলেন। ওই ছবিতে পাশে তার স্বামীও ছিলেন। সেটিও মুছে দিয়েছেন।
বিবাহবিচ্ছেদের ঘোষণার পর নেটিজেনরা রীতিমতো অবাক। তবে বেরিশভাগই রাজকুমারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সবসময় পাশে থাকার বার্তাও দিয়েছেন তারা। আবার কেউ কেউ বলছেন, হয়ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
এদিকে বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বাধ্য হয়ে স্বামীকে তালাক দিয়েছেন শেইখা।
শেইখা মাহরা দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। তিনি সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।
এস