দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুখী-সুন্দর সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য জীবন সকলেরই কাম্য। ইসলাম বিবাহের মাধ্যমে প্রেম-প্রীতি, ভালোবাসার একটি সুন্দর পরিবেশ তৈরিতে সকলকে উৎসাহ প্রদান করে। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মাঝে যখন ভারসাম্যহীন, পারস্পরিক মনোমলিন্যতা ও সাংসারিক তিক্ততা দেখা দেয়, তখন একত্রে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় নারী-পুরুষ উভয়ের জন্য বিবাহ চুক্তির অবসান ঘটানোর সুযোগ ইসলাম রেখেছে।
ইসলামে তালাকের ব্যবস্থা রাখলেও তাতে উৎসাহিত করা হয়নি। কারণ এর ফলে সন্তান ও মা-বাবার সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যা সন্তানের জীবনে মারাত্মক প্রভাব ফেলার পাশাপাশি সামাজিক বন্ধনও নষ্ট করে ফেলে।
এক্ষেত্রে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে রাগ করে মনে মনে তালাক দিয়ে থাকেন। কিন্তু এতে কি সত্যি তালাক হয়ে যায়?
মনে মনে তালাক দিলে তালাক হয় না। কেননা মনে মনে বিয়ে করলেও বিয়ে হয় না। তাই মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তা কার্যকর হয় না। তালাক কার্যকর হওয়ার জন্য লেখা বা মুখে উচ্চারণ করা জরুরি। (আদ্দুররুল মুখতার ৩/২৩০; বাদায়েউস সানায়ে ৩/১৫৭)
মনে মনে যেটা করা হয় সেটা কল্পনা। এই কল্পনার কোনো অস্তিত্ব নেই। বক্তব্য হলো কাজ। তালাক বক্তব্যে প্রকাশ হতে হবে। শুধু কল্পনার জন্য মানুষদের আল্লাহ গুনাহ দেন না। অনুরূপ শুধু কল্পনা দিয়েও কোনো কিছু কার্যকর হয় না। কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন ওই ত্রুটি যা আমার উম্মত অন্তরে বলে, যতক্ষণ তা বাস্তবে না করে অথবা মুখে না বলে। (বুখারি ২৫২৮, মুসলিম ২০১)
তবে কেউ যদি ব্যভিচারের কল্পনা করে তাহলে তা গুনাহ হবে। কারণ ব্যভিচার নিয়ে পরিকল্পনা ভাবনা দিয়েই শুরু হয়। তাই সেটা নিষিদ্ধ। ব্যভিচার নিষিদ্ধ হওয়ার কারণে তা নিয়ে ভাবনাও গুনাহের কাজ হবে।
এ ছাড়া কল্পনার জগৎ নিয়ে কোনো কিছু নেই। তালাক-বিয়ে, বেচা-কেনা, বিভিন্ন লেনদেন এসব কল্পনার মাধ্যমে কিছুই হয় না। এগুলো অবশ্যই কাজের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে স্পষ্ট আকারে করতে হবে।
এস