দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশান থানার অধীন বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের এলোপাথাড়ি গুলির শিকার হয়ে মারা গেছেন আরেক পুলিশ কনস্টেবল।
একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে একজন পথচারী ও অপরজন জাপান দূতাবাসের গাড়ি চালক।
শনিবার(৮ জুন) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটেছে এ ঘটনা।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্য পড়ে থাকার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি যে রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তান দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে এলোপাথারি গুলিতে মনিরুল ইসলাম নামে এক কনস্টেবল (৩৬ ৯৮১) মারা গেছে৷ গুলি করেছে কনস্টেবল কাউসার আহমেদ। তাকে আমরা হেফাজতে নিয়েছি।
তিনি বলেন, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাইকেল আরোহী পথচারী। আরেকজন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জাপানি দূতাবাসের ড্রাইভার। তার নাম সাজ্জাদ হোসেন। কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কে