দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার নাম ব্যবহার করে পৌরসভার ধোপাখোলা এলাকায় এক নারীর বাড়ি দখল ও ভাঙচুরে অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে মাশরাফির কোনো সংশ্লিষ্টতা নেই এমন অভিযোগে দখলদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হুইপের ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম।
শুক্রবার (৭ জুন) রাতে হুইপ মাশরাফির পক্ষে নড়াইল সদর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল সদরের ধোপাখোলা মোড় সংলগ্ন নাছিমা বেগমের সঙ্গে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কর্মচারি মোহাম্মদ উল্ল্যার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও মোহাম্মদ উল্ল্যাহ কিছুদিন আগে তার লোকজন নিয়ে ওই জমিতে থাকা ঘরবাড়ি ভাঙচুর করে দখল করেন। এতে নাছিমা বেগমসহ তার পরিবারের লোকজন বাধা দিলে মোহাম্মদ উল্লাহ ও তার লোকজন নিজেদের মাশরাফির লোক বলে পরিচয় দেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে হুইপ মাশরাফির পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত লোকজন এমন খবর প্রকাশ করে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এরপরই বিষয়টি নজরে আসে মাশরাফির।
এ বিষয়ে ব্যক্তিগত কর্মকর্তা অভিযোগ করে বলেন, জমি দখল কিংবা কোনো অপকর্মের সঙ্গে কখনোই হুইপ মাশরাফি জড়িত নয়। দুই পক্ষের জমি নিয়ে বিবাদে আদালতে মামলা চলমান রয়েছে। চলমান মামলার বিষয় নিয়ে হুইপ মহোদয়ের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। তবে মাশরাফির নাম ব্যবহার করে একটি পক্ষ সুবিধা নিতে চেষ্টা করছে।
ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম আরও বলেন, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। এ ঘটনায় মাশরাফির নাম ব্যবহার করে তাকে প্রশ্নবিদ্ধ করায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অতিতেও বিভিন্নভাবে বিতর্কিত করতে তার নাম অহেতুক টেনে আনা হয়েছে। এটি মাশরাফির বিরুদ্ধে একটি কুচক্রি মহলের ষড়যন্ত্র।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মোহাম্মদ উল্ল্যাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কে