দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১ জুন) সকালে বাকি ২ যুবককে পুলিশ আটক করে।
আটকরা হলো- উপজেলার চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার ছেলে সাইফুর রহমান সুজন (২১), পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের মন্নু মুন্সির ছেলে তাহাসিন মুন্সী (২০) এবং একই গ্রামের তালেব মিয়ার ছেলে মুন্না মিয়া (২১)।
এর আগে শুক্রবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় ওই তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, শিবচরের এক স্কুলছাত্রী (সাদিয়া আক্তার) তার প্রেমিক ইউনুচ সরদারকে নিয়ে ভ্যান যোগে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে ঘুরতে আসে। একপর্যায়ে তারা সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আরোহীরা তাদের গতিরোধ করে। এ সময় বখাটেরা প্রেমিক ইউনুস সরদারকে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকা সাদিয়া আক্তারকে সড়কের পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময়ে ভাঙ্গা থানার একটি টহল পুলিশ ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রেমিক ইউনুস সরদার পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিস্তারিত জানায়। তখন পুলিশ অভিযান চালিয়ে পাটক্ষেত থেকে ভিকটিমকে (স্কুল ছাত্রী) উদ্ধার করে এবং চেয়ারম্যানের পুত্র সাইফুর রহমান সুজনকে হাতেনাতে আটক করে। এ সময়ে পুলিশর উপস্থিতি টের পেয়ে সঙ্গীয় আরো দুইজন পালিয়ে যায়।
ওই শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ে শিবচর উপজেলার সূর্যনগর টি, এম একাডেমি স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং পাশাপাশি কওমি মাদরাসায় লেখাপড়া করে। মাঝে মধ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই কাজ শিখে। শুক্রবার রাতে আমি থানা থেকে সংবাদ পাই, রাত ১১টার সময় ভাঙ্গা থানায় আসি এবং আমার মেয়ের নিকট থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনি। এ ঘটনায় মামলা করছি। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। এ ব্যাপারে চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা জানান, আমার ছেলে ভাঙ্গা থেকে বাড়ি আসার পথে একটা ছেলে একটা মেয়েকে ভ্যানে খারাপ দৃশ্য দেখে তাদেরকে সতর্ক করেছে। আমার ছেলে নম্র ভদ্র। ছেলেটা ঘটনার সঙ্গে জড়িত নয়।
ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো. মামুন আল রশিদ জানান, শিবচর এলাকার থেকে এক স্কুলছাত্রী শুক্রবার বিকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসছিল। ভ্যান যোগে রাত সাড়ে ৭টার সময় বাড়ি ফেরার পথে বাবানকান্দা এলাকায় তিনটি মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে মেয়েটিকে সড়কের পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় টহল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত এক ইউপি চেয়ারম্যানের ছেলে সাইফুর রহমান সুজনকে আটক করে। ঘটনার সঙ্গে জড়িত আরো দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়ের মা ধর্ষণের চেষ্টা মামলা করেছেন। বিকেলে ৩ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কে