দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে মাহফুজুর রহমান (২৩) নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। বেলা সাড়ে ১১ টার দিকে বসতঘরে এসে তাদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা-মাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধে বসঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে চেষ্টা চলছে।
কে