দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে হাজী মো.ইলিয়াছ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ ও পথসভা করেছে। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
পথ সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি সব সময় মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতেও সুখে দুঃখে পাশে থাকব। সন্ত্রাস,মাদক,ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিয়ে ও যে কোনো ধরনের যৌন হয়রানি প্রতিরোধ করে কবিরহাট উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করব। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় কবিরহাট পৌরসভার কাউন্সিলর মোহন চৌধুরী, কবিরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.শরীফ উপস্থিত ছিলেন।
এম