দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুরের ঢাকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার মাহামুদুল হাসানের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে মাহামুদুল হাসান তাঁর স্ত্রী রুমি ও এক সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নবাবগঞ্জ থেকে হিলির ডাঙ্গাপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ঢাকা মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রুমি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরত কুমার সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএস/