• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঝালকাঠির রাজাপুরে জমিজমা বিরোধের জেরে কৃষক আইউব আলী শরীফ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। হামলায় গুরুতর আহত মেহেদী হাসান বর্তমানে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে গালুয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন সালমা বেগম, রুহুল শরীফ, তাসলিমা বেগম ও আরিফ হোসেনসহ স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল, শহীদ, তৈয়ব আলী, সালমা, ওলিদ ও হাসিবসহ কয়েকজন পরিকল্পিতভাবে কৃষক আইউব আলী শরীফ, তাঁর ছেলে মেহেদী হাসানসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করার পাশাপাশি বসতঘরেও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।

হামলায় গুরুতর আহত মেহেদী হাসানকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাতে হামলায় তাঁদের চার-পাঁচজন সদস্য আহত হন। এ ছাড়া ১৪ বছর বয়সী এক কিশোরকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি কৃষক পরিবারের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মামলা হওয়ার পরও চার দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। দ্রুত আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

আরও পড়ুন

ফেনীতে ৪২ কেজি গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নেত্রকোনায় র‍্যালি ও আলোচনা সভা

রাজাপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, মামলার আসামিরা গা-ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৈয়ব আলীর শ্যালক আল আমিন বলেন, ঘটনার সময় তাঁদের পক্ষেরও চার-পাঁচজন আহত হয়েছেন। তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এমএস/

  • ঝালকাঠি
এ সম্পর্কিত আরও খবর
নিষেধাজ্ঞার শেষ প্রান্তেও ঝালকাঠির নদীতে ইলিশ শিকারের অভিযোগ
নিষেধাজ্ঞার শেষ প্রান্তেও ঝালকাঠির নদীতে ইলিশ শিকারের অভিযোগ
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৩ জেলে 
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৩ জেলে 
ঝালকাঠিতে ৩,২৯৪ জেলে পাননি সরকারি চালের সহায়তা
ঝালকাঠিতে ৩,২৯৪ জেলে পাননি সরকারি চালের সহায়তা
রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X