দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গণেশ চন্দ্র সরকার (৬০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক শামসু শেখ (৫৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার হোগলা বাজারে নাজিম উদ্দিন খাঁর করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গণেশ চন্দ্র সরকার হোগলা বাজার এলাকার মৃত নিখিল চন্দ্র সরকারের ছেলে। আহত শামসু শেখ জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেলে করে হোগলা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গণেশ ও শামসু দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গণেশকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত শামসু শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ শেষকৃত্যের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/