দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেতন গ্রেড কমানো, বৈষম্যমূলক স্কেল ভেটিং ও পদোন্নতিতে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের সুইহারী এলাকার বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএডিসির বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক কে এম মনিরুজ্জামান, পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আ. ফ. ম. সাইফুল ইসলাম, সার দপ্তরের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সেচ দপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
বক্তারা বলেন, বিএডিসির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা নির্ধারণে বৈষম্য করা হয়েছে। পাশাপাশি উচ্চতর গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে নতুন করে অতিরিক্ত শর্ত যুক্ত করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, নতুন আদেশে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের তৃতীয় গ্রেডে, তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের চতুর্থ গ্রেডে, চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের পঞ্চম গ্রেডে এবং পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের ষষ্ঠ গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তকে অন্যায্য ও বৈষম্যমূলক দাবি করে বক্তারা অবিলম্বে বেতন গ্রেড অবনমন-সংক্রান্ত আদেশ বাতিলের দাবি জানান। একই সঙ্গে স্কেল ভেটিংয়ে বৈষম্য দূর করা এবং পদোন্নতিতে আরোপ করা নতুন শর্ত প্রত্যাহারের আহ্বান জানান তারা।
কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।
যে আই