দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পাঁচটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া (১৮) আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইয়াছিন। পথে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ‘ইয়াছিন পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার নিজের কোনো মোটরসাইকেল ছিল না। বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।’
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদি মাসুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
কেএম