দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গাইবান্ধা-দারিয়াপুর পুরাতন সেতুর দক্ষিণ পাশে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক কেনাবেচার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন— মিতালী বাজার কুটিপাড়া এলাকার মো. সোহাগ মিয়া (২৮) এবং পিকে বিশ্বাস রোডের সুইপার কলোনির প্রান্ত বাসফোর (২১)।
ডিবি পুলিশ জানায়, সোহাগ মিয়ার প্যান্টের সামনের ডান পকেট থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, প্রান্ত বাসফোরের হাফ প্যান্টের পকেটে থাকা একটি প্লাস্টিকের কৌটা থেকে সাত পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/