দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় বিশ্বনাথ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বনাথ নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্রের ছেলে। তিনি হরিজন সম্প্রদায়ের সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বিশ্বনাথ রেললাইনের পাশে ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নলডাঙ্গা রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত পোর্টার ফয়সাল আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আনুমানিক ২টার দিকে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন।
এ বিষয়ে নলডাঙ্গা রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার হাইউল মিয়া জানান, বোনারপাড়া রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/