• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

নীতিমালার তোয়াক্কা না করে সার ডিলার নিয়োগ

গাইবান্ধা প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে ডিলারশিপ নীতিমালার স্পষ্ট লঙ্ঘন ও অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে সার ডিলার নিয়োগের গুরুতর অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সারের ব্যবসায়িক অভিজ্ঞতা, দৃশ্যমান ব্যবসাপ্রতিষ্ঠান এবং উপযুক্ত গুদাম সুবিধা না থাকা সত্ত্বেও মেসার্স আঙ্গুর ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মুসাইয়িব পিয়াসকে ডিলার পদে চূড়ান্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সাহাপাড়া ইউনিয়ন থেকে সারের ডিলারশিপের জন্য মোট ১৩ জন প্রার্থী আবেদন করলেও আবেদনের তালিকায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একাধিক স্থানীয় ব্যবসায়ী থাকা সত্ত্বেও তাঁদের বাদ দিয়ে পিয়াসকে বেছে নেওয়া হয়।

অভিযুক্ত পিয়াস মূলত ঢাকায় অবস্থান করে লেখাপড়া করেন। সারের ব্যবসার সঙ্গে তাঁর পূর্বের কোনো বাস্তব সম্পর্ক বা অভিজ্ঞতা ছিল না।

অনুসন্ধানে আরও জানা যায়, পিয়াসের বাবা স্থানীয় একটি কলেজের শিক্ষক (প্রভাষক) এবং মা একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সারের ব্যবসার সঙ্গে পরিবারের পূর্ববর্তী কোনো সংশ্লিষ্টতা বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কেবল প্রভাব ও অনৈতিক সুবিধার জোরে এই ডিলারশিপ হাসিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সারের ডিলারশিপ নীতিমালায় পর্যাপ্ত ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব বা ভাড়া করা উপযুক্ত গুদাম থাকা বাধ্যতামূলক। কিন্তু ডিলারশিপ পাওয়ার আগে সাহাপাড়া ইউনিয়নে পিয়াসের কোনো দৃশ্যমান সারের দোকান বা গুদাম ছিল না।

অভিযোগ রয়েছে, তুলসীঘাট বাজারের গোডাউন রোড এলাকায় তাঁর বাবার আবাসিক বাড়ির দুটি শোবার কক্ষকে ভুয়া গুদাম বানিয়ে কাগজে-কলমে আবেদনপত্র জমা দেওয়া হয়।

ডিলার নিয়োগ পাওয়ার পরেই কেবল ওই আবাসিক বাড়ির সামনে তড়িঘড়ি করে নতুন গুদামঘর নির্মাণের কাজ শুরু করা হয়, যা নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে।

পিয়াসের নামে কোনো বৈধ ও সচল ব্যবসাপ্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অসাধু উপায়ে ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স বাগিয়ে নেওয়া হয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, মনিটরিং কমিটির প্রতিনিধিরা সরেজমিনে সঠিক তদন্ত না করেই প্রভাব বা অনৈতিক সুবিধার কাছে নতিস্বীকার করেছেন।

ভুক্তভোগী সার ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি দুই বছরেরও বেশি সময় ধরে সব নিয়ম-নীতি মেনে সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করে আসছি। নীতিমালার সব শর্ত পূরণ করে আবেদন করার পরও আমাকে বাদ দেওয়া হয়েছে। অথচ যে ছেলের এখানে কোনো দোকানই ছিল না, ঢাকায় বসে পড়াশোনা করে, তাকে রাতারাতি ডিলার বানিয়ে দেওয়া হলো! মনিটরিং কমিটি কী যাচাই করে এই সিদ্ধান্ত নিল, তা বোধগম্য নয়।”

তিনি অনতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে সব প্রার্থীর যোগ্যতা ও কাগজপত্র পুনর্নিরীক্ষার জোর দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. আব্দুল্লাহ আল মুসাইয়িব পিয়াসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন

১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৭ শিক্ষার্থীকে

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

তবে তাঁর বাবা মো. আঙ্গুর প্রধান ছেলের ঢাকায় পড়াশোনা করার বিষয়টি স্বীকার করে বলেন, “নতুন নিয়োগ পাওয়া ডিলারদের কারও আগের অভিজ্ঞতা নেই। আমার ছেলে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করে। বর্তমানে বাড়ির দুটি কক্ষ গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং প্রয়োজন হলে আরও ঘর নির্মাণ করা হচ্ছে।”

এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মনিরুজ্জামান খান জানান, “আমরা যাচাই-বাছাই করে ঢাকায় পাঠিয়েছি, ঢাকা থেকে নিয়োগ করা হয়েছে। এর পরেও কোনো তথ্য গোপন করে নিয়মবহির্ভূতভাবে সার ডিলার নিয়োগ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

কেএম

  • সার ডিলার
  • নিয়োগ
  • গাইবান্ধা
এ সম্পর্কিত আরও খবর
বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগ বাতিলের প্রতিবাদে ৮৭ কর্মচারীর সংবাদ সম্মেলন
বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগ বাতিলের প্রতিবাদে ৮৭ কর্মচারীর সংবাদ সম্মেলন
১১৬৯ জনের নিয়োগ, বেতন ৩২ হাজার থেকে লাখ টাকা, ইউনিয়নেও কাজের সুযোগ
১১৬৯ জনের নিয়োগ, বেতন ৩২ হাজার থেকে লাখ টাকা, ইউনিয়নেও কাজের সুযোগ
বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
পুলিশে ১৪ হাজার নিয়োগ, সরাসরি নেওয়া হবে ৪ হাজার এসআই
পুলিশে ১৪ হাজার নিয়োগ, সরাসরি নেওয়া হবে ৪ হাজার এসআই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X