দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে সরকার বিরোধী গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছে প্রায় আরও ৪০/৫০ জন কর্মী।
শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ইমন ভূইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘সরকার বিরোধী ও নাশকতা পরিচালনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড় হয়ে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে গ্রেপ্তার করা হলেও ৪০/৫০ জনের মত পালিয়ে গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রামদা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে। আদালতের মাধমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
কেএম