দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদোন্নতির নাম করে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা-২ এর ব্যক্তিগত কর্মকর্তা নিলুফা সুলতানা এবং তার সহযোগী আনিসুর রহমান শান্ত।
ডিবি জানায়, তারা দু’জন মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার নামে আর্থিক লেনদেন করে আসছিলেন।
তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোনের ফরেনসিক বিশ্লেষণের পর এখন পর্যন্ত কতজন তাদের সঙ্গে লেনদেন করেছেন এবং কার কার বদলি বা পদোন্নতিতে প্রভাব পড়েছে, তা জানা যাবে।
এ ঘটনায় মন্ত্রণালয়ের আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।
জে আই