দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা মেডিকেল কলেজের নির্মাণকাজে চাঁদাবাজি ও হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ মে) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনূর রহমান।
তিনি জানান, পাবনা সদর উপজেলার হিমাইতপুর এলাকায় নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ প্রকল্পে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের কাছে কিলার মাসুদ রানার নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে অভিযুক্তরা নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুর রহমানকে ভয়ভীতি প্রদর্শন করে।
এসময় সিকিউরিটি গার্ড হাবিবুর রহমান, ইমরানসহ কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালানো হয়। হামলায় লোহার রড, চাপাতি ও হাতুড়ি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে কয়েকজন আহত হন।
ঘটনার পর সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে পাবনা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে।
কেএম