দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর ভারত থেকে নিজ দেশে ফিরেছেন মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মন্ডল। পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (১৬ মে) রাতে তাকে বিজিপির কাছে হস্তান্তর করে বিএসএফ।
প্রতিবন্ধী যুবক বকুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার পাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে। বিজিবি ও পরিবারের সদস্য জানান, গত ৩ মে বাড়ি থেকে নিখোঁজ হন বকুল মন্ডল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতায় চলে যান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতায় এক বাংলাদেশি যুবক অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা সেই ছবি দেখে বকুলকে শনাক্ত করেন। বকুলের পরিচয় নিশ্চিত হওয়ায় ওপারের মানুষের সহায়তায় সে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে বিএসএফ সদস্যরা সীমান্তের একটি বাড়ি থেকে বকুলকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়।
পরে বিষয়টি বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়। শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়ন চড়াইকুড়ি সীমান্ত পিলার ১৫৭/২(এস) এর নিকট বিজিবি চিলমারি ক্যাম্প এবং ভারতের বিএসএফ চরভদ্র ক্যাম্পের সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে। ১৭ মে রোববার বেলা ১১ টায় বিজিবি তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়। এ সময় বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
এমএম/