দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এদিন সকাল থেকেই ওই দুই শিশু নিখোঁজ ছিল।
নিহত দুই শিশু হলো, পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।
পরিবার জানায়, এক সপ্তাহ আগে তাদের মা কন্যাসন্তানের জন্ম দেন। রোববার সকাল থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে তাদের দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
অ/এমএম