• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

পাওনা টাকা চাইতে গিয়ে ‘চাঁদাবাজ’ ট্যাগের অভিযোগ কলেজ শিক্ষকের

নওগাঁ প্রতিনিধি
  ১৭ মে ২০২৬, ১৪:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজশিক্ষক।  ছবি: দেশ টিভি
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজশিক্ষক। ছবি: দেশ টিভি

নওগাঁয় পাওনা টাকা চাইতে গিয়ে ‘চাঁদাবাজ’ ট্যাগিংয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষক। ওই শিক্ষকের নাম মেসবাহুউল হক। তিনি পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে কর্মরত আছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে এর প্রতিবাদে রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে শহরের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছেন প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগী ওই শিক্ষক।

সংবাদ সম্মেলনে মেসবাহুউল হক জানান, ২০০৯ সালে পোরশা উপজেলায় ইটভাটা তৈরির উদ্দেশ্য আশরাফুল আলম নামে এক ব্যক্তির কাছে থেকে ৮ বিঘা জমি লিজ নিতে চাইলে তিনি জমিটি বিক্রি করবেন মর্মে দাম নির্ধারণ করেন ২১ লাখ টাকা। এরপর মেসবাহুউল হকের কাছ থেকে কয়েক দফায় ১৭ লাখ টাকা নেন আশরাফুল। পরে জমিটি রেজিস্ট্রি করার বিষয়ে নানা টালবাহানা শুরু করেন তিনি। একপর্যায়ে তিনি জানতে পারেন, ওই জমি অন্যত্র বিক্রির চেষ্টা চলছে। বিষয়টি সমাধানের জন্য সাব-রেজিস্ট্রি অফিসে গেলে কৌশলে তাকে অন্য স্থানে ডেকে নেওয়া হয়। সেখানে বৈঠক চলাকালে হঠাৎ পুলিশ উপস্থিত হয়।

মেসবাহুউল বলেন, ‘পুলিশ সদস্যদের ৯৯৯-এ কল করে অপহরণের মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে সেখানে পাঠানো হয়েছিল। পরে স্থানীয় থানায় ওসির উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলে পাওনা ১৭ লাখ টাকার মধ্যে তারা মাত্র সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ করবে বলে জানায়। আর তা নিতে অস্বীকৃতি জানালে হঠাৎ গত ১৩ মে একটি সংবাদ সম্মেলন করে আমাদের চাঁদাবাজ এবং অপহরণকারী হিসেবে আখ্যায়িত করেন আশরাফুল, যা সম্পূর্ণ অযৌক্তিক। শিক্ষকতার পাশাপাশি ইটভাটা ব্যবসায় সম্পৃক্ত আমি। তাদের এই ট্যাগিংয়ে আমার সম্মানহানি হয়েছে। আশা করছি প্রশাসন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন।’

অভিযোগের বিষয়ে জানতে আশরাফুল আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘একজনকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ কাউকে আটক অবস্থায় পায়নি। দুই পক্ষের মধ্যে টাকা-পয়সা ও জমি নিয়ে বিরোধ রয়েছে। তাদের থানায় ডাকা হয়েছিল, তবে তারা নিজেরাই বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। অপহরণের অভিযোগ সঠিক নয়।’

আরও পড়ুন

চীনা যুবককে ঘিরে কুড়িগ্রামে কৌতূহল, শ্বশুরবাড়িতে উৎসুক জনতার ভিড়

সংবাদ সম্মেলন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল জাভেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/অ

  • নওগাঁ
  • প্রতারণা
এ সম্পর্কিত আরও খবর
নওগাঁয় ভরা মৌসুমেও বাড়ল চালের দাম, বিপাকে ক্রেতারা
নওগাঁয় ভরা মৌসুমেও বাড়ল চালের দাম, বিপাকে ক্রেতারা
নওগাঁয় ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-দোকানপাট
নওগাঁয় ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-দোকানপাট
নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে শীর্ষ জুয়াড়িসহ গ্রেপ্তার ১৫ 
নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে শীর্ষ জুয়াড়িসহ গ্রেপ্তার ১৫ 
ঈদযাত্রায় টিকিট প্রতারণা থেকে সতর্ক করল রেলওয়ে
ঈদযাত্রায় টিকিট প্রতারণা থেকে সতর্ক করল রেলওয়ে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।