দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর তাকে হেফাজতে নেওয়া হয়। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমেদ। বিজিবি সূত্রে জানা গেছে, ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল। এদিকে, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
এমজে