দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে ভাঙচুর,অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মো: সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: এরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
এর আগে বিকেলে সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। এ সময় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। কারাদণ্ড ভোগের জন্য তাকে রাতেই সেনবাগ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় ওই যুবক নিজ বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় এবং মাকে মারধর করেন। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।
কে