দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো।
ডিবি সূত্রে জানা যায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে শনিবার (১৬ মে) বিকেলে সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— পশ্চিম চরতিল্লী গ্রামের মো. কবির হোসেন (৩৪), মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া এলাকার মো. স্বপন হোসেন (৩৫) এবং সাটুরিয়ার উত্তর পারতিল্লী গ্রামের আল-আমিন (৩২)।
অভিযান চলাকালে কবির হোসেনের কাছ থেকে ১২ গ্রাম এবং স্বপন হোসেনের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
অপরদিকে একই দিন রাত ১০টার দিকে সাটুরিয়া থানাধীন জান্না বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় আবু তাহেরের মুরগির দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর থেকে মো. মোতালেব (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাটুরিয়া উপজেলার জান্না (খালাসীপাড়া) এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোতালেবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ ঘটনায় সাটুরিয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
/অ