দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা ও পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সর্দারকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২২ নভেম্বর) সকালে তাঁকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলার আসামি আব্দুল মালেক সর্দার। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুল মালেক সর্দার কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সংসদ সদস্য মুফতি আমির হামজার বাবা মোহাম্মদ রিয়াজ উদদীন সর্দারের চাচাতো ভাই।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কুষ্টিয়া সদর থানার একটি মামলায় পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে তাঁকে আটক করেন। পরে রোববার সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএস/