দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া শহরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণে সুমন ও রুহুল আমিন নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে শহরের মজমপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুমন শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে। অপর আহত রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমন একটি বস্তায় করে ভাঙারি বিক্রির জন্য রুহুলের দোকানে যান। বস্তাভর্তি ভাঙারি লোহার স্কেল মেশিনে ওজন করার পর সেগুলো নিচে ঢালতে গেলে বস্তা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু পড়ে যায়। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে ভাঙারি দোকানি রুহুল ও সুমন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/