দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পলাতক ও পরাজিত পতিত অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালালেও তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ বিষয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী ও সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা এবং বিদ্যালয়ের একাডেমিক ভবনের বর্ধিত অংশের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক ও সদর থানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হাকিম।
এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২০৬ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া ৭২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
এ সময় ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের চারতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বর্ধিত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।
এমএস/