দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটির হাতে স্বাধীনতার পতাকা রয়েছে, তাই ২০২৪-এর ঐক্য বিনষ্ট হতে দেবে না বিএনপি। ২৪-এর চেতনা ধারণ করে রাজপথে থাকবে দলটি—এমন মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ।
সংস্কৃতিমন্ত্রী বলেন, রাষ্ট্রবিরোধী কোনো অপকর্মে ছাড় দেওয়া হবে না। কোনো অপশক্তির কর্মকাণ্ড তাঁরা দেখতে চান না। পলাতক স্বৈরাচারের উসকানিতে স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যা করা হচ্ছে, তার কোনো ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গণহত্যাকারীরা ১৭ বছর ধরে খুন, গুম ও নির্যাতন চালিয়েছে। স্ত্রীদের কাছ থেকে স্বামীকে, মায়ের কাছ থেকে ছেলেকে তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসন করে ফাঁসি দেওয়া হয়েছে। দেশের মানুষ আর তাদের দেখতে চায় না।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিএনপি বাঘের গর্জনকে ভয় পাবে না, আর হনুমানের ভেংচিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ তিনি ২০২৪ সালের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
এমএস/