দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ বাবুল আহমেদ (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হাসপাতাল মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্বদানকারী পরিদর্শক তরুণ কুমার রায় জানান, গ্রেপ্তারকৃত বাবুল আহমেদ বগুড়া জেলার বাসিন্দা। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে দুটি ব্যাগ থেকে মোট ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা, ফলে মোট আলামতের মূল্য দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করা হয় এবং নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়।
পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
এমএস/