দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) গভীর রাতে উপজেলার জাফরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. সোহেল শেখ (৪৫)। তিনি উপজেলার জাফরগঞ্জ রঘুনাথপুর এলাকার মৃত ফরিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি বড় একটি মাদকের চালান অন্য এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি দল জাফরগঞ্জ এলাকায় অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো। এ সময় সোহেল শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
জে আই