দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া নারী হলেন হাসিনা খাতুন ওরফে মিনি (৪৬)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম ইকবাল প্রামাণিক।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, এসআই মো. মহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় দুবলিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে বিকাল প্রায় ২টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল চামেলী খাতুন তাকে আটক করেন।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় তিনি তার বাড়িতে গাঁজা মজুদ থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। তার দেখানো মতে বসতবাড়ির রান্নাঘরের পেছনে ও একটি কক্ষের মেঝের নিচে পুঁতে রাখা বিভিন্ন পলিথিনে মোড়ানো মোট দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজা ডিজিটাল ওজন যন্ত্রে মেপে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিনা খাতুন বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি। এ ঘটনায় তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জে আই