দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এমপি হচ্ছেন—এমন খবরে ঝালকাঠি জেলায় আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, জোটের শরিক হিসেবে জামায়াত তাদের নির্ধারিত আসন থেকে তাকে মনোনয়ন দিয়েছে। জেলা জামায়াতের একাধিক নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মাহমুদা আলম মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে। তিনি শৌলজালিয়া হাইস্কুল থেকে অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জন করেন এবং পরে বেতাগী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি দীর্ঘদিন ধরে এলাকায় তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিক্ষা উন্নয়ন ও গ্রামীণ স্বাস্থ্যসেবায় কাজ করে আসছেন। তার প্রতিষ্ঠিত ‘কেয়ার অব মিতু’ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘শৈশব থেকেই মানুষের সেবা করার স্বপ্ন দেখেছি। একজন চিকিৎসক হিসেবে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাতৃস্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা ও কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে চাই।’
তার মনোনয়নকে জেলায় ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই।
এমএস/