দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর সদর উপজেলায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশু এখনো নিখোঁজ রয়েছে।
রোববার দুপুরে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর শাহদাত (৫) ও মাহমুদ (৭) নামের দুই শিশুকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর শাহদাতের মরদেহ উদ্ধার করা হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর শিশু মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড ও চাঁদপুর নৌ পুলিশের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএস/